Showing posts with label Bangladesh Cricket. Show all posts
Showing posts with label Bangladesh Cricket. Show all posts

Wednesday, January 20, 2016

New-look Bangladesh slump to defeat in third T20I against Zimbabwe

In reply, a spectacular knock from Sabbir Rahman (50 off 32 balls) failed to rescue the hosts who made five changes from the last match. They managed 156 for six.
The Tigers, who still lead the four-match series 2-1, needed to better their previous best chase of 165.
But they started poorly, losing Imrul Kayes (1), who came into the match in place of Tamim Iqbal, in the first over of the chase.
Sabbir Rahman and Soumya Sarkar (25) then steadied the ship with a gritty 67-run stand.
Sabbir kept the required run rate in sight with some delightful strokes on either side of the wicket. He reached his second T20I fifty off 31 balls, bedecking it with nine boundaries.
Bangladesh lost their way after losing their batting lynchpin Sabbir to Sikandar Raza as Mosaddek Hossain (15), Shakib Al Hasan (3) and Mahmudullah (6) walked back in the space of seven deliveries.
As the run-rate hovered around 16 run per over by then, Nurul Hasan (30 off 17) and debutant Muktar Ali (19 off 15 balls) could only delay the inevitable defeat.
Zimbabwe spinner Graeme Cremer (3/18) bagged the wickets of Soumya, Shakib and Mahmudullah while Raza chipped in with two wickets.
Earlier, Mashrafe Bin Mortaza handed the new ball to debutants Abu Haider Rony and Mohammad Shahid after being sent to field first.
But the duo's inexperience cost Bangladesh as Hamilton Masakadza (20) and Vusi Sibanda (44) hammered them for nine boundaries and a six in the first four overs.
Although Shahid took out Hamilton in the last ball of the fourth over, Sibanda looked unfazed, cropping up regular boundaries before a short rain-break in the seventh over.
Shakib (3/32) took out Sibanda as his 400th international wicket. That brought Waller in the middle and he immediately took charge.
He led an onslaught with two boundaries and four huge sixes before falling to Shakib. Rony then took two wickets in the final over.
Brief scores:

Zimbabwe: 187/6 in 20 overs (Masakadza 20, Sibanda 44, Mutumbami 20, Williams 32, Waller 49, Raza 7, Moore 10*, Cremer 0; Shakib 3/32, Haider 2/40, Shahid 1/32)

Bangladesh: 156/6 in 20 overs )Kayes 1, Soumya 25, Sabbir 50, Mosaddek 15, Shakib 3, Mahmudullah 6, Muktar 19*, Nurul 30*; Cremer 3/18, Raza 2/7, Chisoro 1/15)
Man of the Match: Malcolm Waller

Saturday, January 16, 2016

টাইগার যুবাদের কাছে ‘হোয়াইটওয়াশ’ ক্যারিবীয়রা

স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজ
ছবি : http://onlineallnewsbd.blogspot.com/ (ফাইল ফটো)
 ঢাকা: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে ১৬ রানের জয় নিয়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে ‘হোয়াইটওয়াশের’ লজ্জা দিল মেহেদি হাসান মিরাজের দল। টাইগার যুবারা সিরিজ জিতলো ৩-০ ব্যবধানে।

ব্যাটিংয়ে দারুণ পারফর্ম করে শতক তুলে নেন টাইগার ওপেনার সাইফ হাসান। আর বোলিংয়ে একাই ৫ ক্যারিবীয় ব্যাটসম্যানকে ফিরিয়ে টাইগার যুবাদের সিরিজ জিততে ভূমিকা রাখেন সঞ্জিত সাহা।

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জেতা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নেমে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। টাইগার যুবারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে। জবাবে ৪৯.৫ ওভারে ২১৯ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয় যুবারা।

বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া যুব বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ক্যারিবীয় যুবাদের সঙ্গে সিরিজ খেলতে নামে মেহেদি হাসান মিরাজের দল। প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে হেসে-খেলে বিশাল ব্যবধানে সফরকারীদের হারিয়ে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা। ফলে, তৃতীয় ম্যাচে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই মাঠে নামে টাইগাররা।

আগে ব্যাটিংয়ে নেমে ওপেনার জয়রাজ শেখ ব্যক্তিগত ৯ রান করে বিদায় নেন। তবে, আরেক ওপেনার সাইফ হাসান ১০৭ রানের অপরাজিত এবং দুর্দান্ত একটি ইনিংস খেলেন। শতক হাঁকানো তার ইনিংসটি সাজানো ১৪৭ বলে। ১১টি বাউন্ডারির সঙ্গে তার ইনিংসে ছিল তিনটি ছক্কা।
তিন নম্বরে নামা জাকির হাসান এক রান করে বিদায় নেন। আর চার নম্বরে ব্যাটিংয়ে নেমে উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলি ২৪ রান করেন। তৃতীয় ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন দলপতি মেহেদি হাসান মিরাজ। ৬ বল মোকাবেলা করে রান তোলার আগেই ফেরেন তিনি।

মিডল অর্ডারে ব্যাটিংয়ে নেমে শফিউল হায়াত রান আউট হওয়ার আগে খেলেন ৬১ রানের অসাধারণ একটি ইনিংস। ৬৯ বলে সাজানো তার ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি। এছাড়া সাঈদ সরকার ৮, আরিফুল ইসলাম ৩ রান করেন। ৪ রান করে অপরাজিত ছিলেন মেহেদি হাসান রানা।

ক্যারিবীয়দের হয়ে দুটি করে উইকেট নেন ওডিয়ান স্মিথ, ক্রিস্টান এবং গিডরন পোপে।

২৩৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের যুবারা। ওপেনিং জুটিতেই ৮২ রান তুলে ফেলে ক্যারিবীয় দুই ওপেনার। তেভিন ইমলাচ ৩৮ ও গিডরন পোপে ৫৭ রান করে বিদায় নেন।

তিন নম্বরে ব্যাটিংয়ে নামা দলপতি সিমরন হেতমেয়ার ৫ রান করে সঞ্জিত সাহার বলে বোল্ড হন। তবে, চার নম্বরে ব্যাটিংয়ে নামা অভিষিক্ত কেসি কার্টি খেলেন ৪২ রানের ইনিংস। তার ৭৯ বলে সাজানো ইনিংস সঞ্জিত সাহার বলে বোল্ড হওয়ার মধ্যদিয়ে থেমে যায়। শহীদ ক্রুকস ৯ রান করে বিদায় নেন। তবে, ২৪ বলে ২৩ রান করে সফরকারীদের জয়ের দৌঁড়ে রাখেন গোলিই। তাকেও ফিরিয়ে দেন ডানহাতি অফব্রেক বোলার সঞ্জিত সাহা।

এরপর এক রান করা সামার স্প্রিংগারকেও বোল্ড করে সাজঘরে পাঠান সঞ্জিত। তার অফব্রেকে দিশেহারা হয়ে জোসেফ এক রান করে বিদায় নেন। তাকেও বোল্ড করেন এই টাইগার যুবা। শেষ অবধি এক বল বাকি থাকতে ২১৯ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন সঞ্জিত। ১০ ওভার হাত ঘুরিয়ে তিনটি মেডেনসহ মাত্র ২১ রান খরচায় তিনি ৫টি উইকেট দখল করেন। এছাড়া একটি করে উইকেট নেন আবদুল হালিম, সাঈদ সরকার এবং আরিফুল ইসলাম। একটি উইকেট পান টাইগারদের দলপতি মেহেদি হাসান মিরাজ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১৬
এমআর